© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈলকূপায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন:
শৈলকূপায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
district-correspondent
০৬:৫০ পিএম | ১৮ মার্চ, ২০২০

ঝিনাইদহের শৈলকূপার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খালে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। উপজেলার কাতলগাড়ী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহের শৈলকূপার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খালে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। উপজেলার কাতলগাড়ী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম। এসময় অভিযান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, জিকে সেচ খালের দু’পাড় দখল করে গড়ে উঠে অনেক টিনশেড, কাঁচা-পাকা ও আধাপাকা স্থাপনা। সেচ খালের পানি প্রবাহ ঠিক রাখতে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন