হোম কোয়ারেন্টাইন না মানায় ভোলায় ৩ প্রবাসীকে জরিমানা
হোম কোয়ারেন্টাইন না মেনে বাড়ির বাইরে চলাফেরা করায় ভোলায় বিদেশফেরত তিন প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে তিন প্রবাসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানান ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
হোম কোয়ারেন্টাইন না মেনে বাড়ির বাইরে চলাফেরা করায় ভোলায় বিদেশফেরত তিন প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে তিন প্রবাসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানান ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
তিনি বলেন, বুধবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরাফেরার দায়ে দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের একজন সৌদি আরব প্রবাসী, অন্যজন কুয়েত প্রবাসী। এ ছাড়া একই অপরাধে সদর উপজেলার এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টাইমস/এইচইউ