করোনা সন্দেহে রাজশাহীতে কোয়ারেন্টাইনে এক নার্স
প্রতীকী ছবি
ইতালিফেরত এক প্রবাসীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ইতালিফেরত এক প্রবাসীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালিফেরত এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। বাড়ি ফিরেই তার জ্বর আসে। এ জন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই নার্সের ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। শুক্রবার থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে তিনি রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাকে করোনা ইউনিটে পাঠান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিটে যাওয়ার জন্য সুপারিশ করা হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ওই নার্সকে তারা রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টাইনে’ চলে যান। তিনি তাকে সরকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) হটলাইন নম্বর দিয়েছেন। তিনি আইইডিসিআরে ফোন করে বলে দিয়েছেন। তারাই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য কিট আনতে পাঠানো হয়েছে। বিকালের মধ্যে কিট চলে আসতে পারে। তখন তারা নিজেই পরীক্ষা করতে পারবেন।
তিনি আরও বলেন, এই রোগীর গায়ে হামের মতো দানা দানা কিছু দেখা যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও তারা সতর্কতার জন্য তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন।
টাইমস /এইচইউ