করোনা: ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই যৌনপল্লি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফরিদপুর শহরের দুটি যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরে শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাটে (নৌবন্দর) অবস্থিত যৌনপল্লি দুটি বন্ধের ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা।

মো. মাসুম রেজা জানান, শহরের এসব যৌনপল্লিতে জায়গা কম, ঘিঞ্জি পরিবেশ। বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে যাতায়াত করেন। এতে সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই দুই পল্লিতে প্রায় তিন শতাধিক যৌনকর্মী ছাড়াও বাড়িওয়ালী, মাসী ও অনেকের ছেলেমেয়ে রয়েছে। এ কারণে তাদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুইদিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বন্ধের সময়ে যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বাড়িওয়ালাদের।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পল্লি দুইটির প্রবেশপথে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. মোরশেদ আলম।

ফরিদপুরের রথখোলা যৌনপল্লির জয় নারী সংঘের সাধারণ সম্পাদক শিউলি পারভিন যৌনকর্মীদের খাওয়া-দাওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

টাইমস /এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026