রূপগঞ্জে গরুচোর ‘সন্দেহে’ গণপিটুনিতে একজন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে পূর্বাচলের লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া বলেন, গরু চুরি রোধ করতে স্থানীয়রা পাহারা বসিয়েছেন। রোববার ভোরে নগরীর বিরতুল এলাকায় একদল চোর গরু চুরির জন্য প্রবেশ করে। পরে ওখানকার স্থানীয় লোকজন চোরদের ধাওয়া করে। পরে একটি পিকআপভ্যানে করে তিনটি গরু চুরি করে পূর্বাচলের লালমাটি এলাকায় চলে যায় তারা। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে গাড়ি থামাতে বলে। কিন্তু চোরের দল গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে গাড়িটি আটক করে এবং তাদের মধ্য থেকে দুজনকে ধরে গণধোলাই দেয়।

পরে গণপিটুনিতে এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, লালমাটি বাসস্ট্যান্ড এলাকায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক চোর নিহত হয়েছেন। এছাড়া চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026