চট্টগ্রামে ট্রাক-হলারের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণবাহী একটি ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ অফিসের পাশে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলে ১০ জন এবং আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়। পরে রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।

হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, রাতে ১৩ জনের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো তিনজনের মধ্যে আরও দুইজন মারা গেছে। নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে পৌনে একটার দিকে আহত তিনজনকে আনার পর নবী হোসেন ও সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সাইফুল ইসলাম নামে ৩০ বছর বয়সী আরেকজনের চিকিৎসা চলছে।

নিহত অন্যরা হলেন- জসীম উদ্দিন (২৮), বেলাল হোসেন (১৭), মো. বাদশা (৩৮), আব্দুছ ছালাম (৭০), সিরাজুল ইসলাম মিস্ত্রী (৪০), মো. রুবেল (২০), মো. জহির (২৮), মো. এনাম (৪৫), আব্দুল রশিদ (৬৫), আব্দুর রশিদ (৫০), হিউম্যান হলারের চালক মো. ফরহাদ (২৫), চালকের সহকারী মো. সুমন (১৫)।

চুনতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছিলেন, দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উপজেলার আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকোরিয়ার উদ্দেশে যাচ্ছিল।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026