© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে প্রবাসীদের বাড়িতে পুলিশের স্টিকার

শেয়ার করুন:
ফরিদপুরে প্রবাসীদের বাড়িতে  পুলিশের স্টিকার

ফরিদপুরে এক প্রবাসীর বাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ

own-reporter-faridpur
০৫:৩৩ পিএম | ২২ মার্চ, ২০২০

ফরিদপুরে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ। শনিবার পর্যন্ত বিদেশ ফেরত ৬৮২ জন প্রবাসীর বাড়িতে এ স্টিকার লাগিয়েছেন ফরিদপুর জেলা পুলিশ।

ফরিদপুরে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ।

শনিবার পর্যন্ত বিদেশ ফেরত ৬৮২ জন প্রবাসীর বাড়িতে এ স্টিকার লাগিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, সর্বশেষ তথ্যানুযায়ী মার্চের ৬ তারিখ থেকে এ পর্যন্ত পৃথিবীর ৪৪টি দেশের ৪ হাজার ২৫৬ জন প্রবাসী দেশে ফিরেছেন। কিন্তু প্রশাসন তাদের সবার হোম কোয়ারেন্টাইন এখনো নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে প্রবাসীর উপস্থিতি নিশ্চিত করে তাদের দেশে ফেরার দিন ও কোয়ারেন্টাইন শেষ হবার তারিখ লিখে বাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছি।

 

টাইমস/আরএ/এইচইউ

মন্তব্য করুন