বয়স্করা বের হবেন না, ঘরেই থাকুন: আইইডিসিআর

করোনাভাইরাসে নাস্তানাবুদ বিশ্ব। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। করোনাভাইরাসে এরই মধ্যে বাংলাদেশে দুইজন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তবে আগামী দেড় সপ্তাহের মধ্যে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বহু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে করোনাভাইরাসে বাংলাদেশে প্রাণ হারানোরা বয়স্ক। আর তাই জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বয়স্কদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে।

২২ মার্চ বিকালে রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিলিয়ান্স এ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বার্তা দেয়া হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সতর্ক বার্তায় বলেন, অতি বয়স্করা ঘরেই অবস্থান করুন। খুব বেশি প্রয়োজন হলে যথাযথ সুরক্ষা মেনে বাইরে বের হবেন। জনসমাগম এড়িয়ে চলুন। বাসায় অপরিচিত কেউ আসলে তার কাছ থেকে বাড়ির বয়স্ক ব্যক্তিকে দুরে রাখুন।

আইইডিসিআর পরিচালক বলেন, আমাদের নির্দেশনা অনুযায়ী শিষ্টাচার মেনে চলুন। আপাতত কিছুদিন হ্যান্ডসেক, কোলাকুলি করা থেকে বিরত থাকুন। আমরা যদি নিয়ম মেনে চলি তবেই এ ভাইরাসের আক্রমণ থেকে রেহায় পেতে পারি।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনে প্রথম শুরু হলেও তা এখন ইউরোপের ইতালি, স্পেন, জার্মানি, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের ইরানে সবচেয়ে মারাত্মক হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে শুধুমাত্র ইতালি ও ইরানেই প্রাণ হারিয়েছেন অন্তত সাত হাজারের মত মানুষ। এসব মৃতদের অধিকাংশই বৃদ্ধ ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026