© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় দেড়শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
বগুড়ায় দেড়শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় ডিবির হাতে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত ৩ জন।

own-reporter-bogura
০৭:৪২ পিএম | ২২ মার্চ, ২০২০

বগুড়ার মাটিডালী মোড়ে পাবনাগামী একটি খড় বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ার মাটিডালী মোড়ে পাবনাগামী একটি খড় বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জের সলঙ্গার সোহেল রানা (২৯) ও আল আমিন (২০), দিনাজপুরের বিরামপুর উপজেলার আবুল খায়ের (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি আসলাম আলী জানান, ডিবির উপ-পরিদর্শক ফয়সাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরতলীর মাটিডালা মোড়ে অবস্থান নেয়। রাত ২ টার দিকে দিনাজপুর থেকে পাবনাগামী একটি খড় বোঝাই ট্রাক (সিরাজগঞ্জ-ড-১১-০৫১৬) আটক করে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের নামে মামলা হয়েছে। 

 

টাইমস/আরএ/এইচইউ

মন্তব্য করুন