খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে।

সোমবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবী।

তিনি জানান, ২৪ মার্চ রাত থেকে খুলনার সব বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ ভোর ছয়টা থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাস চলাচল শুরু করা হবে।

এদিকে খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সকল চিত্তবিনোদন কেন্দ্র, পার্ক, পর্যটনকেন্দ্র কর্তৃপক্ষকে তাদের নিজ নিয়ন্ত্রণাধীন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সকল প্রকার জনসমাবেশ, যা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে, তা বন্ধ রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আর করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখের কাছাকাছি।

এদিকে বাংলাদেশে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026