© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের উপহার দিচ্ছে পুলিশ

শেয়ার করুন:
চট্টগ্রামে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের উপহার দিচ্ছে পুলিশ
own-reporter-chattogram
০২:৫২ পিএম | ২৩ মার্চ, ২০২০

হোম কোয়ারেন্টাইন মেনে চলা প্রবাসীদের ঘরে ঘরে উপহার পাঠাচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার। সোমবার সকাল থেকে সিএমপির ১৬টি থানায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৩০০ জন প্রবাসীর বাসায় শুভেচ্ছা স্মারক হিসেবে ফলভর্তি ঝুড়ি পাঠানো হয়েছে।

হোম কোয়ারেন্টাইন মেনে চলা প্রবাসীদের ঘরে ঘরে উপহার পাঠাচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার। সোমবার সকাল থেকে সিএমপির ১৬টি থানায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৩০০ জন প্রবাসীর বাসায় শুভেচ্ছা স্মারক হিসেবে ফলভর্তি ঝুড়ি পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান।

প্রবাসীরা এই দেশের নাগরিক উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, প্রবাসীরা আমাদেরই ভাই-বন্ধু। তারা এই দেশের নাগরিক। করোনাভাইরাসের কারণে তারা দেশে এসে কোনো অপরাধ করেননি। করোনাভাইরাস যেন না ছড়ায়, পরিবার-পরিজনের স্বার্থে, দেশের স্বার্থে ১৪টা দিন বিশেষভাবে অবস্থান করে অতটুকু নিশ্চিত করছেন তারা। তাদের উৎসাহ দেয়ার জন্যই এ উপহার। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের ফল নিয়ে দেখতে যাওয়ার অর্থ হলো আমরা তাদের সাথেই আছি।

নগরে প্রায় ৫০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানিয়ে তিনি বলেন, আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান থাকবে। তাদের সবার কাছে সিএমপির উপহার পাঠানোর সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও ধারণা নিচ্ছেন পুলিশ সদস্যরা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন