বিভাগীয় শহরে হবে করোনা পরীক্ষা: ডিজিএইচএস

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। জেলা-উপজেলা লকডাউন, জনসমাগম ও দেশে-বিদেশী নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সুরক্ষামূলক কাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার সব বিভাগীয় শহরের জন্য সাতটি পিসিআর মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কর্মরত ল্যাব টেকনিশিয়ানের সংখ্যা জানানোর জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

ডিজিএইচএস এর মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পিসিআর বসানো হবে। তাড়াতাড়িই এসব পিসিআর চালানোর জন্য টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া সরকার খুব দ্রুত আরও কিছু টেকনিশিয়ান নিয়োগ দেয়ার প্রক্রিয়া হাতে নিয়েছে।

তিনি আরও জানান, দেশে করোনাভাইরাস পরীক্ষার জন্য শুধুমাত্র জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কাজ করে যাচ্ছিল। কিন্তু যেকোন সময় দেশে করোনা পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে, এই আশঙ্কায় সরকার বিভাগীয় শহরগুলোতে পিসিআর বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাস বিষয়ে ডিজিএইচএসের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেন, করোনাভাইরাসের মত মহামারী নিয়ন্ত্রণের সব থেকে কার্যকর পদ্ধতি হলো ‘গৃহবন্দি’। যদি প্রত্যেকটি পরিবার তার বাড়ির সদস্যদের থেকে এ ভাইরাসের ছড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে পারে, তবেই করোনাভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব।

এদিকে আইইডিসিআরের সাবেক পরিচালক মাহমুদুর রহমান জানান, করোনা নিয়ে সার্বিক পরিস্থিতি আরও ভালোভাবে বুঝার জন্য নজরদারি বাড়ানো দরকার। পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি তড়িৎ ব্যবস্থা নেয়ার বিকল্প নেই।

মাহমুদুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় করোনার উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা ও নমুনা শনাক্ত করতে আইইডিসিআর অনীহা প্রকাশ করেছে বলে জানা যাচ্ছে। দেশের এমন সংকটকালে আইইডিসিআরের এ ধরণের তৎপরতা বেমানান। করোনার উপসর্গ পাওয়া মাত্রই যদি পরীক্ষা করা হয়, তবে ক্ষতি অনেক কম হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে নারাজ ডাক্তাররা। অধিকাংশ চিকিৎসক পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) না থাকার অজুহাতে রোগীদের প্রাথমিক চিকিৎসাও দিচ্ছেন না। এতে রোগী ও তাদের স্বজনদের মাঝে আতঙ্ক আরও জোরদার হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক নাম না প্রকাশ করার শর্তে বলেন, সরকার এখন পর্যন্ত চিকিৎসকদের পিপিই নিশ্চিত করতে পারেনি। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তো জীবনের ঝুঁকি নিয়ে প্রস্তুতিহীন ভাবে কাজ করতে পারেনা। রোগীর চিকিৎসা যেমন প্রয়োজন, চিকিৎসকের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামও তেমনই গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা মোজাহেরুল হক বলেন, সরকার সেল্ফ কোয়ারেন্টিনে মানুষকে উৎসাহিত করছে। কিন্তু সবাই এটা আমলে নেবে না। কাজেই সরকারের উচিত হবে একটু কঠোরতা দেখানো। এছাড়া বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে ইউপি সদস্যদের সহযোগিতা নিতে পারে সরকার। প্রান্তিক পর্যায় থেকে সক্রিয় সহযোগিতা পাওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026