© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই শর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

শেয়ার করুন:
দুই শর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

ছবি সংগৃহীত

own-reporter
০৪:২৩ পিএম | ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ‘মানবিক কারণে’ দণ্ড স্থগিত করে দুই শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ‘মানবিক কারণে’ দণ্ড স্থগিত করে দুই শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী জানান, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন তাকে মুক্তি দেবে, তখন থেকেই তা কার্যকর হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন