© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

শেয়ার করুন:
এবার বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ
own-reporter
০৫:৩৯ পিএম | ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই মধ্যে দেশের সব ধরণের গণপরিবহন, লঞ্চ ও সব ধরণের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এবার দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করল সরকার।

মঙ্গলবার থেকে দেশের অভ্যন্তরীণ কোন রুটে বিমান চলাচল করবে না বলে নিশ্চিত করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

মহিবুল হক বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সব রুটের বিমান চলাচল বন্ধ রাখা হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে বিশ্বের ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় সরকার।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন