চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে অটোরিকশা চালক পেয়ার আহমেদ (৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো. বাহার (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে পেয়ার আহমেদ তার সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী বাহারকে নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নানকরা এলাকায় পৌঁছালে দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গুরুতর আহত অবস্থায় যাত্রী ও চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026