খুলনায় করোনা ইউনিটে ভর্তি পুলিশ সদস্য
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল : ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাস সন্দেহে এক পুলিশ সদস্যকে (২১) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাস সন্দেহে এক পুলিশ সদস্যকে (২১) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
এনিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ জানান, পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত নয়। তাকে হাসপাতালের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
টাইমস/আরএ