© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ওসির কক্ষে যুবকের লাশ, ওসি-এসআই বরখাস্ত

শেয়ার করুন:
বরগুনায় ওসির কক্ষে যুবকের লাশ, ওসি-এসআই বরখাস্ত
district-correspondent
০২:৫৩ পিএম | ২৬ মার্চ, ২০২০

ঘুষ না দেয়ায় বরগুনার আমতলী থানার ওসির (তদন্ত) কক্ষে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরে নাম মোহাম্মদ সানু হাওলাদার। এ ঘটনায় ওই ওসি ও এক এসআইকে বরখাস্ত করা হয়েছে।

ঘুষ না দেয়ায় বরগুনার আমতলী থানার ওসির (তদন্ত) কক্ষে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরে নাম মোহাম্মদ সানু হাওলাদার। এ ঘটনায় ওই ওসি ও এক এসআইকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই ওসির কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কলাগাছিয়া গ্রামে।

জানা গেছে, ২৪ মার্চ একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ওই যুবককে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী ঝরনা বেগমের অভিযোগ, তিন লাখ টাকা ঘুষ না দেয়ায় থানায় পিটিয়ে হত্যার পর তার স্বামীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এসআই আরিফকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায় সেজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন