© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

শেয়ার করুন:
যশোরে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

প্রতীকী ছবি

district-correspondent
০৮:৪৯ পিএম | ২৬ মার্চ, ২০২০

যশোরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই এইচ এম এ লতিফ জানান, বুধবার রাতে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে ধর্ষক পালানোর চেষ্টা করলে শিশুটির মা তাকে জাপটে ধরে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ধর্ষককে আটক করে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন