© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জ সিটি লকডাউনের অনুরোধ আইভির

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি লকডাউনের অনুরোধ আইভির
own-reporter
০৮:২৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি। রোববার বিকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটি মেয়রের এই অনুরোধের কথা জানানো হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি।

রোববার বিকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটি মেয়রের এই অনুরোধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহত্তম বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা লকডাউন করা খুবই জরুরি। কারণ দিন দিন ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে নারায়ণগঞ্জে বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। কাজেই নারায়ণগঞ্জে লকডাউন অথবা কারফিউ জারি করা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জ শহর এলাকা লকডাউন/কারফিউ জারি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে এরই মধ্যে ৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দুইজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকার একটি সড়ক, ৫ এপ্রিল ভোরে সদর উপজেলার আমবাগন ও পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন। এছাড়া ৫ এপ্রিল বিকেলে শহরের নন্দিপাড়া এলাকা লকডাউন করে সিটি করপোরেশন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন