আগামী ১৫ দিন কোনোভাবেই ঘরের বাইরে বের হবেন না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ অবস্থায় আগামী ১৫ দিন কেউ কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। এই সময়টা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

সোমবার রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজ প্রমুখ।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ১০ থেকে ১৫ দিন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘরে অবস্থান করতেই হবে। ঘরে অবস্থান করার কোনো বিকল্প নেই। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আগামী দুই সপ্তাহ কেউ ঘর থেকে বের হবেন না।

মন্ত্রী বলেন, খুব বেশি প্রয়োজনে কেউ ঘরের বাইরে গেলে, ঘরে ফিরেই হাত মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে গোসল করে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।

এসময় বৈঠকে অংশ নেয়া পেশাজীবীরা চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ Feb 01, 2026
img
ফেসবুকে ভুয়া আইডি ও পেজ, সাবধান করলেন মৌ Feb 01, 2026
img
কোন বিষয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে প্রভাবিত হন শাহিদ কাপুর? Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে এলো বড় সুখবর Feb 01, 2026
img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026