© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ জন শনাক্ত, তিনজনের মৃত্যু

শেয়ার করুন:
করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ জন শনাক্ত, তিনজনের মৃত্যু

ফাইল ছবি

own-reporter
০৩:১২ পিএম | ০৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। আর মারা গেলেন ২০ জন।

প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। আর মারা গেলেন ২০ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯৮১টি পরীক্ষা করা হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। একজন ঢাকার একটি উপজেলার। বাকিগুলো দেশের বিভিন্ন স্থানের। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩, নারী ২১।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত একজন মারা যান।

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন