© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একদিনে সর্বোচ্চ মৃত্যু ২১, আক্রান্তের রেকর্ড

শেয়ার করুন:
একদিনে সর্বোচ্চ মৃত্যু ২১, আক্রান্তের রেকর্ড
own-reporter
০২:৫৮ পিএম | ১৮ মে, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭২তম দিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হিসেবে এটিই একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়াল ৩৪৯ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭২তম দিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হিসেবে এটিই একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০২ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসেবে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৫৮ জন।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন