করোনা: চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ আরও ৭৩ জন শনাক্ত

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসক ও দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জনে।

রোববার চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন চট্টগ্রাম নগরীর এবং উপজেলা গুলোতে ১৭ জন। তাদের মধ্যে বোয়ালখালীতে ৪ জন, পটিয়াতে ৫ জন, সীতাকুণ্ডে ২ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন ও বাঁশবাড়িয়া এলাকায় ১ জন রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের মধ্যে ২৮ জন চট্টগ্রাম নগরীর এবং ২ জন অন্যান্য উপজেলার। এ দিকে কক্সবাজার মেডিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সবাই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৭৮৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। আইসোলেশনে আছেন ১৫৯ জন রোগী। চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬ জনে দাঁড়ালো।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026