খেলনা বোমা নিয়ে শিশুদের দ্বন্দ্ব, সত্যিকারের বোমাবাজি আ.লীগের!

শরীয়তপুরের নড়িয়ায় খেলনা বোমা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার জেরে সত্যিকারের বোমাবাজিতে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। লকডাউনের মাঝেই আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক বোমার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছে। আহতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ওসি মো. হাফিজুর রহমান জানান, সোমবার নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নের জমির উদ্দিন মাদবর কান্দি গ্রামে ওই সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন- নড়িয়া উপজেলা আওয়ামীলীগের নেতা শওকত মোড়ল গ্রুপের মো. আলী মাদবর, বিল্লাল মাদবর, শাহজাহান মাদবর, আলমগীর মাদবর, আয়শা বেগমসহ অন্তত ২০ জন। এছাড়া রাজনগর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও আওয়ামীলীগ নেতা সুলতান মাদবরের সমর্থক জাহাঙ্গীর মাদবর, শাহিনুর মাদবর, মিজান মাদবর, নাছির মাদবর, মোবারক মাদবর, আরিফ মাদবর, ইব্রাহিম মাদবর, জলিল মাদবর, আমিন মাদবর, জাহানারা বেগমসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহাঙ্গীর মাদবর, মোহাম্মদ আলী মাদবর ও নড়িয়া থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জমির উদ্দিন মাদবর কান্দি গ্রামে শিশুদের খেলনা বোমা নিয়ে কথা কাটাকাটিতে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সুলতান মাদবর গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শওকত মোড়ল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রপে সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। পরে নড়িয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026