© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আক্রান্ত ২৫ হাজার ছাড়াল, আরও ২১ জনের মৃত্যু

শেয়ার করুন:
আক্রান্ত ২৫ হাজার ছাড়াল, আরও ২১ জনের মৃত্যু
own-reporter
০৩:২০ পিএম | ১৯ মে, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭৩তম দিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২৫ হাজার ১২১ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়াল ৩৭০ জন। পরপর দুই দিন মৃত্যুর সংখ্যা একই রয়েছে।

মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

টাইমস/এসএন

মন্তব্য করুন