© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ

শেয়ার করুন:
দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ১২ মার্চ, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

স্পিকার বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) জোহরের নামাজের বিরতির পর বেলা দেড়টার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ফের অধিবেশন শুরু হয়। এ সময় ‘নিরপেক্ষতার জন্য’ বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পিতবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়।

সংসদ নেতা তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সায় দেন।

পরে সভাপতি মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন। 

এসএন 


মন্তব্য করুন