© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ফরিদপুরে প্রথম একজনের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় ফরিদপুরে প্রথম একজনের মৃত্যু
own-reporter-faridpur
০৩:৪৮ পিএম | ১৯ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

মৃত ব্যক্তির নাম আবুল খায়ের। তিনি একজন মুক্তিযোদ্ধা। তার ৭০ বছর বয়সী স্ত্রীও করোনায় আক্রান্ত।

জানা গেছে, বৃদ্ধ ওই দম্পতি সম্প্রতি চিকিৎসক দেখাতে ঢাকার কচুক্ষেতে ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভি আসে। তাদের করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

বোয়ালমারীর চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান বলেন, করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের লাশ বিকেলে বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বৃদ্ধ ওই মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩, ফরিদপুর সদরে ১০, সদরপুর ও আলফাডাঙ্গায় ৪ জন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় ৩ জন করে, মধুখালীতে ২ ও সালথায় ১ জন রয়েছেন। আক্রান্ত ৬১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন। এছাড়া এই প্রথম একজনের মৃত্যু হল।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন