নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইব্রাহিম, মিরাজ উদ্দিন, জয়নাল উদ্দিন, শফিকুল মিয়া, মুর্শিদ মিয়া, খুরশিদ মিয়া ও মুসলিম উদ্দিন। তাদের মধ্যে ইব্রাহিম ও মিরাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্যদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে সোমবার বিকালে মসজিদের ইমাম জয়নাল আবেদিনের ছোট ভাই মিরাজ উদ্দিন মাছ ধরতে গেলে একই এলাকার দুলালের ছেলে শাহ আলম বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে আব্দুল জলিল লোকজন নিয়ে মাঠে ধান শুকাতে গেলে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার লোকজন তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে আব্দুল জলিল ঘটনাস্থলে নিহত হন। এ সময় সাতজন আহত হন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি চাই আমি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026