© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে করোনা জয় করলেন ডাক্তার-নার্সসহ আরও ১১ জন

শেয়ার করুন:
সিলেটে করোনা জয় করলেন ডাক্তার-নার্সসহ আরও ১১ জন
own-reporter-sylhet
০৮:১৮ পিএম | ১৯ মে, ২০২০

সিলেটে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চিকিৎসক ও নার্সসহ আরও ১১ জন। মঙ্গলবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তারা করোনাজয় করে বাড়ি ফেরেন।

সিলেটে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চিকিৎসক ও নার্সসহ আরও ১১ জন। মঙ্গলবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তারা করোনাজয় করে বাড়ি ফেরেন।

সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. দিলীপ কুমার ভৌমিক, ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. এম. এ মান্নান, এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন নার্স ও বিভিন্ন উপজেলার ৬ ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, গত দুই দিনে ১১ জনের করোনা পরীক্ষার ফল দুই বার করে নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাসায় গিয়ে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি।

এখন পর্যন্ত সিলেট জেলায় ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন