করোনা: নোয়াখালীতে একদিনে শনাক্ত আরও ৪১ জন

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৫ জন। বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ৪১ জন রোগীর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১৮ জন, সদরে ১০ জন, চাটখিলে চারজন, সেনবাগে চারজন, হাতিয়ায় একজন ও সুবর্ণচরে চারজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর দুটি ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়। বাকিদের ফলাফল করোনা নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন মো. মোমিনুর রহমান জানান, এটি জেলায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা। এর আগে গত রোববার সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, নতুন ৪১ জনসহ জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। আর মারা গেছেন চারজন। মারা যাওয়া চারজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়েছে মৃত্যুর পর। এর মধ্যে দুজন সোনাইমুড়ী, একজন সেনবাগ ও একজন বেগমগঞ্জ উপজেলায়।

জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, সুবর্ণচরে পাঁচজন, হাতিয়ায় ছয়জন, বেগমগঞ্জে ১২৩ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে সাতজন, কোম্পানীগঞ্জে পাঁচজন ও কবিরহাটে ২০ জন।

 

টাইমস/এইচইউ

 

Share this news on:

সর্বশেষ

img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026