বিড়ি সিগারেট বিক্রির নিষেধাজ্ঞা শিল্প মন্ত্রণালয়ে নাকচ

করোনা সংক্রমণ রোধে বিড়ি, সিগারেটসহ সব ধরণের তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে শিল্প মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ওই প্রস্তাবের ব্যাপারে বুধবার জরুরি আলোচনায় বসে শিল্প মন্ত্রণালয়। আলোচনা শেষে শিল্প মন্ত্রণালয় জানায়, তামাকজাত পণ্যের বিক্রি বন্ধ করা হবে না।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম বলেন, বিড়ি ও তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন একটা শিল্প। এ শিল্পের ওপর বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে। কাজেই এই শিল্পখাতকে হঠাৎ করেই বন্ধ করা সম্ভব নয়। এই শিল্পের রুপান্তর যদি প্রয়োজন হয়, তবে তার জন্য আগে সঠিক কৌশল ঠিক করতে হবে। তা না হলে, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বহু মানুষ অভাবে পড়বে।

আবদুল হালিম আরও বলেন, হুট করে একটা চিঠি দিয়ে তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণন স্থগিত করার সিদ্ধান্ত যৌক্তিক নয়। কাজেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির জবাবে তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণন স্থগিত অথবা বন্ধ করা এখন সমীচীন হবে না বলে আমরা জানিয়েছি।

তিনি আরও বলেন, করোনা প্রাদুর্ভাবের পর তামাকজাত পণ্যের বিপণন ও উৎপাদকারী প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করছিল, তারা সেভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা সে ধরণের নির্দেশনা দিয়েছি।

এর আগে ১৯ মে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশে সব ধরণের তামাক পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে তামাক কোম্পানিগুলোকে দেয়া অনুমতিপত্র প্রত্যাহারের অনুরোধও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।


জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম সচিব মো. খায়রুর আলম শেখ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসাবে চিহ্নিত করেছে এবং তামাক ব্যবহারে নিরুৎসাহিত করার কথা বলেছে। কিন্তু উৎপাদন, সরবরাহ, ও বিপণনে তামাক কোম্পানিগুলোকে দেয়া শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমতিপত্র পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026