© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

শেয়ার করুন:
বগুড়ায় মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

প্রতীকী ছবি

own-reporter-bogura
০৬:২৬ পিএম | ২০ মে, ২০২০

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জামগ্রামে এ ঘটনা ঘটে।

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জামগ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার জামগ্রাম ইউনিয়নের দাড়াই গ্রামের রাজুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩২) ও একই গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জামগ্রামের একটি পুকুরে একটি মৃত মাছ ভেসে ওঠে। এ সময় ইফসুফ আলী মাছটি ধরতে পুকুরে নামলে বিদ্যুতের বিচ্ছিন্ন তারে জড়িয়ে যান। এ সময় তিনি বাঁচাও বলে চিৎকার করলে সাইদুর রহমান তাকে বাঁচাতে পুকুরে নামেন। এতে দুইজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে কৌশলে উদ্ধার করলে ইউসুফ আলী মারা যান। আহত অবস্থায় সাইদুরকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন কামাল জানান, বিদ্যুতের খুঁটি পুকুরের মাঝখানে থাকায় সেখানে কোন এক সময় বিদ্যুতের তার ছিড়ে ছিল। নিহতরা ওই তার স্পর্শ করায় বিদ্যুায়িত হয়ে মারা যান।

কাহালু থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন