চাল কম দেওয়ায় যশোরে একজনের ডিলারশিপ স্থগিত

যশোরের শার্শা উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের চাল মাপে কম দেওয়ার অভিযোগে একজনের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শার্শা সদর ইউনিয়নে খাদ্য বান্ধবের আওতায় ২ হাজার ৫৯০ জন সুলভ মূল্য কার্ডধারী গরীব অসহায় দুস্থ ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কেনে। এই ইউনিয়নে মোট ৫ জন ডিলারশিপ পায়। এর মধ্যে সাহেব আলী ৫১৮টি কার্ডের বিপরীতে চাল বিক্রি করার অনুমোদন পান। মঙ্গলবার সাহেব আলী ৫৫ জন কার্ডধারীর মধ্যে চাল বিক্রি করেন। এর মধ্যে স্বরুপদাহ গ্রামের কার্ডধারী নুরজাহান অসুস্থ থাকায় তার মা মাজেদা বেগম ৩০০ টাকা দিয়ে ৩০ কেজি চাল কেনার পর ওজন নিয়ে সন্দেহ হয়।

এ সময় তিনি বাইরের একটি দোকানে গিয়ে চালের বস্তাসহ ওজন করে দেখেন সেখানে ২৮.১৪৫ কেজি চাল রয়েছে। একই ভাবে আরেক কার্ডধারী শুকুর আলীও চাল পরিমাপ করে দেখেন ত্রিশ কেজির জায়গায় ২৮.১৫৫ কেজি চাল দেওয়া হয়েছে। পরে তারা দুজন মৌখিক অভিযোগ দিলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা সদর ইউনিয়নের ডিলার সাহেব আলীর ডিলারশিপ স্থগিত করা হয়েছে। পরে অধিকতর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় অভিযোগকারীর বক্তব্য শুনি ও চালের বস্তা ওজন করে দেখি। যার প্রতি বস্তায় চাল কম পাওয়া যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026