© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জনের প্রাণহানি

শেয়ার করুন:
গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

district-correspondent
০২:৩৯ পিএম | ২১ মে, ২০২০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শহরের দুবলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। ট্রাকটি দুবলাগাড়ী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ১৩ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, নিহতরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন