© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: গাজীপুরে একদিনে শনাক্ত ৫৬ জন

শেয়ার করুন:
করোনা: গাজীপুরে একদিনে শনাক্ত ৫৬ জন

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৯:৪৭ পিএম | ২১ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৫৩ জন, শ্রীপুরে দুইজন ও কালীগঞ্জে একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় মোট সাত হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৭৩ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন তিনজন। আর পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

জেলার মধ্যে কালিয়াকৈরে ৬৩ জন, কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন এবং গাজীপুর সদরে ৩৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন