© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারী আক্রান্ত

শেয়ার করুন:
করোনায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারী আক্রান্ত
district-correspondent
১০:০১ পিএম | ২১ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ছয়জন কর্মচারী। বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ছয়জন কর্মচারী।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ ও ২০ মে তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) পরীক্ষা ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজিটিভ আসে রিপোর্ট। বর্তমানে করোনা আক্রান্ত কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন