আজ পবিত্র জুমআতুল বিদা

পবিত্র রমজান মাসের শেষ জুমআ আজ। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানের শেষ এই জুমআকে মুসলমানরা জুমআতুল বিদা অভিহিত করেন। ধর্মপ্রাণ মুসলামনদের কাছে এই জুমআ’র গুরুত্ব অনেক।

জুমআতুল বিদা উপলক্ষে দেশের মসজিদে মসজিদে বিশেষ প্রস্তুতি নেয়া হয়। এছাড়া জুমআ’র খুতবায় বিশেষ বার্তা বা বক্তব্য দেন খতিবরা।

পবিত্র কুরআন অবতীর্ণের মাস হিসেবে রজমানের গুরুত্ব অনেক বেশি। সেই সঙ্গে রমজানের শেষ দশ দিনের মাঝে জুমআতুল বিদা থাকায় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জুমআর নামাজের ফজিলত সম্পর্কে হযরত সামুরাহ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা জুমআর নামাজে উপস্থিত হও এবং ইমামের কাছাকাছি হয়ে দাড়াও। কেননা যে ব্যক্তি জুমআর নামাজে সবার পেছনে উপস্থিত হবে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রেও সে সবার পেছনেই থাকবে। (মুসনাদে আহমদ)

মুসলিম উম্মাহর কাছে জুমআর দিনটি অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। এদিনের ফজিলত অন্যান্য দিনের থেকে এমনিতেই বেশি। আর রমজান মাসের শেষ দশকের শেষ জুমআ হওয়ায় এর তাৎপর্য্য আরও বেড়ে গেছে।

জুমআর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে- যে ব্যক্তি গোসল করল এবং জুমাআয় হাজির হলো, অতঃপর সাধ্যমতো নামাজ পড়ল। এরপর খুতবা শেষ না হওয়া পর্যন্ত বিনা বাক্যে মনোযোগসহ শুনল। অতঃপর ইমামের সাথে নামাজ আদায় করল, তাহলে তার মাঝে ও অন্য জুমআর মাঝে এমনকি এর অতিরিক্ত আরো তিন দিনে যা কিছু পাপগুনাহ হয়েছে তা মাফ হয়ে গেল। (মুসলিম শরীফ)

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026