© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাভাইরাস: এস আলম গ্রুপ পরিচালকের মৃত্যু

শেয়ার করুন:
করোনাভাইরাস: এস আলম গ্রুপ পরিচালকের মৃত্যু
own-reporter
১২:৪৪ এএম | ২৩ মে, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

ঐ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা জামাল জানান, মোরশেদুল আলমকে বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা জটিল হলে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৭ মে মোরশেদুল আলমসহ তাদের পাঁচ ভাই এবং একজনের স্ত্রীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তারা সকলেই নিজ গৃহে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন