© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করলো বাবা ও সৎ মা

শেয়ার করুন:
দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করলো বাবা ও সৎ মা
own-reporter-cumilla
০৬:৩৬ পিএম | ২৩ মে, ২০২০

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাবা ও সৎ মা মিলে দুই শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর নাম স্বর্ণা (১১) ও ফারিয়ার (৫)।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাবা ও সৎ মা মিলে দুই শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর নাম স্বর্ণা (১১) ও ফারিয়া (৫)।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, এ ঘটনায় শনিবার দুপুরে ওই দুই শিশুর মা সোনিয়া আক্তার বাদী হয়ে বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তারের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রুনা আক্তারকে গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, নবীপুর গ্রামের সুমন মিয়ার প্রথম স্ত্রী সোনিয়া আক্তারের দুই মেয়ে স্বর্ণা ও ফারিয়া। এই পরিবার রেখেই সুমন মিয়া দুই বছর আগে রুনা আক্তার নামের ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে উভয় স্ত্রীর মধ্যে বনিবনা নেই এবং তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হয়ে আসছিল।

শুক্রবার রাতে স্বর্ণা ও ফারিয়াকে তাদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তার পরিকল্পিতভাবে অপহরণ করে পানিতে চুবিয়ে হত্যা করেছে। এমন অভিযোগ এনে তাদের মা সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন