করোনার উপসর্গ নিয়ে খুলনায় বৃদ্ধের মৃত্যু
০৭:৩৭ পিএম | ২৩ মে, ২০২০
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম আফজাল হোসেন (৭০)। তার বাড়ি নগরীর বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ে।
শনিবার ভোর ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আফজাল হোসেন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
টাইমস/এইচইউ