করোনা: গাজীপুরে আরও ৪৩ জন শনাক্ত, মোট ৭৬১
প্রতীকী ছবি
গাজীপুরে নতুন করে আরও ৪৩ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ এ পর্যন্ত জেলায় মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭৬১ জন এবং সুস্থ হয়েছে ২২২ জন।
গাজীপুরে নতুন করে আরও ৪৩ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ এ পর্যন্ত জেলায় মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭৬১ জন এবং সুস্থ হয়েছে ২২২ জন।
শনিবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলার ৩৩ জন ও কালিয়াকৈর উপজেলার ১০ জন ।
আক্রান্ত ৭৬১ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪৫১ জন, কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৮০ জন এবং শ্রীপুরে ৩৬ জন। সুস্থ হয়েছে ২২২ জন এবং মৃত্যু হয়েছে তিনজনের।
টাইমস/এইচইউ