নোয়াখালীতে গাছে ঝুলছিল মায়ের লাশ, পুকুরে মেয়ের

নোয়াখালী সদর উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ ও তার আড়াই মাস বয়সী কন্যা সন্তানের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শল্লা গ্রামের কাজিরটেক এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের বাবর হোসেনের স্ত্রী বিবি মরিয়ম (২৬) ও তার আড়াই মাসের কন্যা শিশু মায়মুনা খাতুন। মরিয়মের স্বামী বাবর হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল্লাহ বলেন, সকালে স্থানীয়রা গ্রামের একটি বরই গাছে মরিয়মের ঝুলন্ত লাশ এবং পাশে পুকুরে তার মেয়ের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরিয়ম ও বাবর মিয়ার তিন সন্তান। বড় দুজন ছেলে। তৃতীয় সন্তান মায়মুনার বয়স আড়াই মাস। লাশ দুটি উদ্ধারের সময় মরিয়মের বড় দুই ছেলে সুজন (৫) ও সোহাগ (৩) ঘরে ঘুমিয়ে ছিল। তাদের বাবা বাবর মিয়া বাড়িতে নেই। তিনি কোথায় ছেলেরা জানে না। ছেলে সুজন জানিয়েছে, তার বাবা তার মাকে মারধর করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. নবীর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে বাবর পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026