যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি নিহত

যশোরের মনিরামপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১০ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রুবেল হোসেন ওরফে শাওন (২২)। তিনি যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, রাতে একদল মাদক ব্যবসায়ী মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর এলাকায় মাদক বেচাকেনা করছিলেন। এ সময় র‍্যাব-৬ খুলনার একটি দল মশ্মিমনগর ইউনিয়নে টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের টহল দলটি রাত সাড়ে তিনটার দিকে মাদক ব্যবসায়ীদের ধরতে সেখানে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দলটি তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী রুবেল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, র‍্যাব এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে। রুবেল হোসেন অভয়নগর উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় মনিরামপুর থানায় তিনটি মামলার প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026