© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত মন্ত্রীকে ঢাকায় আনা হল হেলিকপ্টারে

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত মন্ত্রীকে ঢাকায় আনা হল হেলিকপ্টারে
district-correspondent
০২:৪৫ পিএম | ০৭ জুন, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রোববার বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রোববার বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বলেন, অসুস্থবোধ করলে গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকরা। শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন