© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় আক্রান্ত হয়ে দোয়া চাইলেন বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
এবার করোনায় আক্রান্ত হয়ে দোয়া চাইলেন বাণিজ্যমন্ত্রী
own-reporter
০৫:৫৮ পিএম | ১৭ জুন, ২০২০

ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেকেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনার থাবা থেকে দেশের বড় বড় ব্যবসায়ী ও নেতৃস্থানীয়রাও রেহায় পাচ্ছেন না।

এমনই পরিস্থিতিতে এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর নিজের আক্রান্ত হওয়ার খবর মন্ত্রী নিজেই তার মন্ত্রণালয়ে মোবাইল ফোনে জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান আবদুল লতিফ বকসী।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সম্পূরক বাজেট পাসের দিন জাতীয় সংসদের অধিবেশনেও উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন