প্রতিমন্ত্রীর বাসায় ট্রাক ভরে খাবার পাঠালেন ওসি!
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে খুশি করতে গত বুধবার রাতে তার বাসায় ট্রাকভর্তি বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে খুশি করতে গত বুধবার রাতে তার বাসায় ট্রাকভর্তি বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন সিলেট-৪ আসনের এই সাংসদ।
স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে এই ট্রাক দেখে ক্ষুব্ধ হন প্রতিমন্ত্রী ইমরান। সঙ্গে সঙ্গেই তিনি খাদ্যসামগ্রী সমেত ট্রাক ফেরত পাঠান ওসির কাছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি কখনই কোনো উপহার গ্রহণ করি না। সে (ওসি) না জেনেই এগুলো পাঠিয়েছিল। আমি তা ফিরিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আগামীতে কেউ যেন আমার কাছে কোনো উপহার না নিয়ে আসে বিষয়টি স্পষ্ট করতে ওইসব ফেরত পাঠিয়েছি’।
তবে এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
টাইমস/টিআর/এক্স