© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

শেয়ার করুন:
চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
own-reporter-chattogram
০৭:৩৮ পিএম | ১৯ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের আদেশে পলাতক আসামির সম্পত্তি জব্দ করতে গিয়ে আসামির স্বজনদের হামলার শিকার হয়েছেন পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালীতে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে আসামির স্বজনরা।

আদালতের আদেশে পলাতক আসামির সম্পত্তি জব্দ করতে গেলে শনিবার উপজেলার দক্ষিণ জলদি গ্রামে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্ত্তী ও নুরুন্নবী টিপু।

ওসি কামাল হোসেন বলেন, ওই গ্রামের জমির উদ্দিন কালু নামে এক যুবক চন্দনাইশ থানার ৩২৬ ধারার (অস্ত্র দিয়ে আঘাত করা) একটি মামলার আসামি। ওই মামলায় জমির দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দেয়।

‘আদালতের আদেশে দুপুরে বাঁশখালী থানা পুলিশের একটি দল তার বাড়ি যায়। এ সময় জমিরের স্বজনরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। এতে দুজন আহত হয়।’

আহত প্রদীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুরুন্নবীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুইজনই আশঙ্কামুক্ত বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন