© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
central-desk
১০:১০ এএম | ২০ জানুয়ারি, ২০১৯

পাবনার আতাইকুলায় হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে আতাইকুলার রঘু রামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার আতাইকুলায় হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে আতাইকুলার রঘুরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি, মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাফিজুর। কিন্তু কী কারণে মারা গেছে, আমার জানা নাই।’

ওসি মনিরুজ্জামান বলেন, রঘুরামপুর গ্রামের পাশে একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুরের সঙ্গে কয়েকজনের ঝামেলা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঝামেলার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে শ্রীপুর বাজার এলাকায় একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে হাফিজুরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

টাইমস/জিএস

 

 

 

মন্তব্য করুন