© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীসহ দুইজনের

শেয়ার করুন:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীসহ দুইজনের
own-reporter-jhenaidah
০৪:১৩ পিএম | ২৭ জুন, ২০২০

ঝিনাইদহের পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলায় পৃথক এসব দুর্ঘটনায় ঘটে।

ঝিনাইদহের পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলায় পৃথক এসব দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের লিটন মোল্ল্যার মেয়ে লিমা। অপরজন হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের মুরাদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন। সে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

কালিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জে-যশোর সড়কের মল্লিকনগর বাজারের ব্রীজের নিকট দাঁড়িয়ে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী লিমা। এসময় যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশেই খাদে পড়ে যায়। এ খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু লিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। থানা পুলিশ এসে ট্রাকটি আটক করে, তবে চালক পালিয়ে যায়।

অপরদিকে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী এলাকায় মাইক্রোবাসের বাসের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে মৃত্যু হয় তার।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন