© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম
own-reporter-chattogram
০৭:১৮ পিএম | ২৭ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম এ সালাম। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, সালামের করোনাভাইরাসের সংক্রমণ শনিবার ধরা পড়েছে। বেসরকারিভাবে করা নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম বেদার জানান, সালাম জ্বর, বমি ও দুর্বলতা নিয়ে গত বুধবার চমেক হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন